রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Date:

জনতার কলম ওয়েবডেস্ক : প্রত্যাশামতোই রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বুধবার সকালে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্রা। ফলে রেপো রেট ৬.২৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৬ শতাংশে। 

এর আগে ফেব্রুয়ারি মাসে রেপো রেট ৬.৫০ শতাংশ থেকে কমিয়ে ৬.২৫ শতাংশ করেছিল আরবিআই। এপ্রিলে ৬.২৫ শতাংশ থেকে কমিয়ে তা ৬ শতাংশ করা হল। রেপো রেট সংক্রান্ত সিদ্ধান্তের জন্য তিন দিনের বৈঠকে বসেছিল রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রনীতি কমিটি। ৭ এপ্রিল শুরু হয়েছিল সেই বৈঠক।

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোয় বাড়ি এবং গাড়ির ঋণে মাসিক কিস্তি কমতে পারে বলে অনুমান আর্থিক বিশ্লেষকদের। এটি কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত ঋণে সুদের হার কমে। এর জেরে স্বস্তি পাবে ব্যাঙ্ক ঋণ নেওয়া আমজনতা। কমবে তাদের মাসিক কিস্তির অঙ্ক।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...