‘ধৈর্য্য ধরুন, আসতেছি আমি…’! ফিরতে চলেছেন শেখ হাসিনা!

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- বাংলাদেশে ফিরবেন। সোমবার ভার্চুয়াল মাধ্যমে এমনই বার্তা দিলেন ভারতে আশ্রিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি অন্তর্বর্তী সরকারের আমলে ‘অত্যাচার ও নির্যাতন’-এর বিচার করারও প্রতিশ্রুতি দেন। হাসিনার সাফ কথা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের আমলেই তিনি দেশে ফিরবেন এবং ৫ আগস্টের পরবর্তী ঘটনার বিচার করবেন।

কোটা বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ গত বছর ৫ আগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পৌঁছোন শেখ হাসিনা। তখন থেকেই তিনি অজ্ঞাতবাসে। বন্দিপ্রত্যর্পণ চুক্তির যুক্তি দেখিয়ে বাংলাদেশের হাতে তাঁকে তুলে দেওয়ার দাবি তুলেছে হাসিনা-বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ দু’দেশের সম্পর্ককে কিছুটা হলেও উন্নয়নের পথ দেখাচ্ছে।

এই অবস্থায় ভারতে নিরাপদ আশ্রয়ে থেকে শেখ হাসিনার কট্টর ইউনুস-বিরোধিতা ঢাকা-দিল্লি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও অনেকে মনে করেন। তাছাড়া আওয়ামি লিগের নেতা-মন্ত্রীদের দীর্ঘদিনের আত্মগোপন কর্মীদের ছন্নছাড়া করে তুলেছে। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। এই অবস্থায় দেশে ফেরার সম্ভাবনা জিইয়ে তুলে হাসিনা বলেন, ‘দেশে ফিরব বলেই আল্লা আমাকে বাঁচিয়ে রেখেছেন!’

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...