অভিনব কায়দায় বহিরাজ্যে গাজা পাচার করতে গিয়ে আটক ৩ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- এবার কুরিয়ার কোম্পানীকেও ছাড়লো না নেশা কারবারীরা। ইকম এক্সপ্রেস নামক কুরিয়ার সার্ভিস কোম্পানীর মাধ্যমে বহিরাজ্যে গাজা পাচার করছিল নেশা কারবারীরা। কিন্তু তা বিফল করেছে আর পি এফ ও জিআরপিএফের যৌথ দল। 

জানা গিয়েছে আর কে নগরের কুরিয়ার কোম্পানির মাধ্যমে গাঁজাটিকে কলকাতা থেকে রেলপথে পাঠানো হচ্ছিল। এটি আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর পর দিল্লির সাহিল এবং পাটনার কুনাল কুমারের কাছে পাঠানোর উদ্দেশ্যে ছিল। সেই খবর আর পি এফ ও জিআরপিএফের কানে আসে গোপন সুত্রে , সেই সুত্রের উপর ভিত্তি করে আর পি এফ ও জিআরপিএফের দলটি ইকম এক্সপ্রেস নামক কুরিয়ার কোম্পানির একটি গাড়িতে তল্লাশি চালায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয়।

উদ্ধারকৃত গাজার পরিমান ৫৯ কেজি, যা ছয়টি কার্টুনে ২৬ প্যাকেটে লুকানো ছিল। যার বাজার মুল্য আনুমানিক ৬ লাখ টাকা। এদিন এক অভিযানকারীর দলের এক পুলিশ কর্মী সংবাদ মাধ্যমকে জানান এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কুরিয়ার কোম্পানির ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে অবগত হয়ে অভিযুক্তদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...