ওষুধের মূল্য নিয়ন্ত্রণ ও ক্রয় ক্ষমতার উপর আলোচনাচক্র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্টেট ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটোরিং এন্ড রিসোর্স ইউনিট-এর উদ্যোগে আজ প্রজ্ঞা ভবনের ১নং প্রেক্ষাগৃহে ওষুধের মূল্য নিয়ন্ত্রন ও ক্রয় ক্ষমতার উপর রাজ্যভিত্তিক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। অলোচনাচক্রের উদ্বোধন করেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. সঞ্জীব দেববর্মা।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটির অধিকর্তা কুমার আমন ভারতী, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. সৌমিত্র মল্লিক, ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা প্রমুখ। আলোচনাচক্রে ওষুধের গুণগত মান, দাম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ত্রিপুরা স্টেট ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটোরিং এন্ড রিসোর্স ইউনিটের সাফল্য সম্বলিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনাচক্রে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীগণও অংশগ্রহন করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...