চুরি যাওয়া দুইটি গ্যাসের সিলিন্ডার ও প্রণামী বাক্সের ১ হাজার ১০ টাকাসহ আটক দুই চোর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব আগরতলা থানার পুলিশ আটক করেছে দুই দাগি চোরকে। তাদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করা হয়। বুধবার এস ডি পিও দেবপ্রসাদ রায় এই খবর জানিয়েছেন। ধৃতরা হলো বলরাম দাস ও সুখেন ঋষি দাস। বনমালিপুর এলাকায় এক দোকানে চুরি করে এরা। তাছাড়া উমা মহেশ্বর মন্দিরে প্রনামী বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে যায়।

যথারীতি মামলা হাতে নিয়ে তদন্তে নামে পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে এক টি টিম তদন্তে নামে। শেষ পর্যন্ত আটক করা হয় বলরাম ও সুখেনকে। তাদের কাছ থেকে চুরি যাওয়া দুইটি গ্যাসের সিলিন্ডার ও প্রণামী বাক্সের ১ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই চক্রের সঙ্গে আর করা জড়িত তাদের নাম জানার চেষ্টা করছে।

উল্লেখ্য ইদানিং বেশ কয়েকটি পুলিশি সাফল্যের কথা তুলে ধরেছেন এস ডি পিও। ধরা পড়ছে দাগি চোর থেকে নেশা কারবারি। তা সত্ত্বেও চুরি ছিনতাই এবং নেশার কারবার কমছে না। ধৃতদের মধ্যে কতজনের উপযুক্ত শাস্তি হচ্ছে সেটাই হলো বড় প্রশ্ন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...