জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলকাব্য ও পুথি পাঁচালী পাঠ উৎসব এর আয়োজন করা হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। যোগেন্দ্রনগরস্থিত বনকুমারী সমরস্মৃতি ভবনে বুধবার এই অনুষ্ঠান হয়। তাতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য। মূলত সংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষেই এই অনুষ্ঠানের আয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতেগিয়ে মেয়র বলেন, সনাতন ধর্ম বিশ্বের মধ্যে সবচাইতে পুরানো। ধর্ম ও সংস্কৃতিকে আরো শক্তিশালী করতে হবে। সংস্কৃতির উন্নয়নে বিশেষ গুরুত্ত দেন মেয়র সংস্কৃতি চর্চার মধ্যে দিয়েই কোনো জাতি গোষ্ঠী কতটা উন্নত তা বুঝা যায় অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী সহ সংস্কৃতি প্রেমীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। স্থানীয় শিল্পীদেড় পরিবেশনা মুগ্ধ করে তোলে দর্শক শ্রোতাদের।