অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশী মহিলাসহ ভারতীয় দালাল আটক 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বলা যায় সীমান্তে বিএসএফের কঠোর নিরাপত্তার পর ও রাজ্যে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশের ঘটনা নিত্যদিনের। কোনভাবে রোধ করা যাচ্ছে না এই অবৈধ অনুপ্রবেশ। মানব পাচারকারীদের মদতে প্রতিদিন রাজ্যে প্রবেশ করছে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী। প্রতিবারের মত এবারও আগরতলা রেলস্টেশন থেকে একজন বাংলাদেশী নাগরিক এবং এক ভারতীয় টাউটকে গ্রেফতার করেছে জিরাপি থানার পুলিশ।

জিআরপি থানার এই সাফল্যের কথা জানান জিআরপি থানার ওসি তাপস দাস। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেলস্টেশন থেকে বাংলাদেশি নাগরিক বহিঃরাজ্যের উদ্দ্যেশে রওনা দেবেন।

সেই খবরের ভিত্তিতে রেলস্টেশনে অভিযান চালায় জিআরপি,বিএসএফ এবং আরপিএফ এবং অভিযানে পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের নাম বাংলাদেশের বাসিন্দা তাসলিমা আখতার (২৪) এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা আরবজান শেখ (৩৬) জিজ্ঞাসাবাদ করলে তারা ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন বলে জানান। তাছাড়া তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের হয়েছে ও আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...