মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল: রাজ্যপাল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু আজ শহীদ দিবসে সার্কিট হাউজ সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মূর্তিতে ও গান্ধীঘাটস্থিত গান্ধীবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মূর্তি প্রাঙ্গণ ও গান্ধীবেদীতে রাজ্যপালের পর পুস্পার্ঘ অর্পণ করে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন, মহাত্মা গান্ধীর দেখানো পথ অহিংস আন্দোলন স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সারা বিশ্বকে তিনি দেখিয়েছিলেন অহিংস আন্দোলনের মাধ্যমেও অধিকার আদায় করা সম্ভব। মহাত্মা গান্ধীর দেখানো পথ অনুসরণ করতে রাজ্যপাল সবার প্রতি আহ্বান জানান। মূর্তি প্রাঙ্গণ এবং গান্ধীঘাটে আয়োজিত শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, সদর মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস এবং পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...