প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহাত্মা গান্ধী ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নিহত হন। নাথুরাম গডসে নামক এক উগ্র হিন্দু জাতীয়তাবাদী তাঁর ওপর গুলি চালায়। এই ঘটনা ঘটে দিল্লির বিড়লা ভবনে, যখন গান্ধী তাঁর প্রতিদিনের প্রার্থনার জন্য উপস্থিত ছিলেন। গান্ধীর মৃত্যু সারা বিশ্বে শোকের ঢেউ তোলে, কারণ তিনি অহিংসা ও সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।

তাঁর এই ত্যাগ ও আদর্শ বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করেছে। তাই দিনটিকে স্মরন করে যথাযথ মর্যাদায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭ তম প্রয়াণ দিবস। বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পালিত হলো জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রয়াণ দিবস।

অনুষ্ঠানের শুরুতে গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মনও অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান যারা গান্ধীজীর বিচারধারার বিলুপ্তি ঘটিয়ে গান্ধীজীর অহিংসার প্রতি যাদের অবমাননা।

যারা দেশের স্বাধীনতা আন্দোলনকে অপমানিত করে, যারা হিংসায় বিশ্বাস করে ধর্মান্ধতায় দেশ পরিচালিত করতে চায় তাদের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই জারী রাখতে গান্ধীজীর জীবনাদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করবে এবং এই দিনে এই সংকল্প নিয়ে গোটা দেশব্যাপী কংগ্রেসের মহানায়ক রাহুল গান্ধী ও রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের যে প্রয়াস সেই প্রয়াসে সামিল হবে প্রদেশ কংগ্রেস বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...