৪০ নং ওয়ার্ডের ৪থ বাণী বন্দনা উপলক্ষে ৪০ ফুট উচ্চতা সম্পন্ন প্রতিমা আরাধনার আয়োজন কুমারতুলি বিশিষ্ট শিল্পী বৃন্দের 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শ্রী পঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়।

এছাড়া সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। তিথি অনুযায়ী এবছর বাগ্দেবী পূজিত হবেন আগামী ২রা ও ৩রা ফেব্রুয়ারি , যার ফলে পরিলক্ষিত কুমোর পাড়ার ব্যস্ততা। 

দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

এ বছর তিথি অনুযায়ী এই পূজা অনুষ্ঠিত হবে আগামী ২রা ও ৩রা ফেব্রুয়ারি। যার ফলে পরিলক্ষিত হয়েছে কুমুর পাড়ার ব্যস্ততা। ব্যাগ দেবীর আরাধনাকে কেন্দ্র করে দেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা। এ বছর সরস্বতী পূজাতে আগরতলা পুর নিগমের তৃতীয় বর্ষপূর্তি ও ৪০ নং ওয়ার্ডের ৪থ বাণী বন্দনা উপলক্ষে ৪০ ফুট উচ্চতা সম্পন্ন দৃষ্টিনন্দিত প্রতিমা আরাধনার আয়োজন করেছে কুমারটুলি বিশিষ্ট শিল্পী বৃন্দ।

এদিন সংবাদ মাধ্যমকে এক প্রতিমা শিল্পী জানান এই পুজো ৯দিনব্যাপী চলবে , প্রতি বছরই রাজ্যের সবচেয়ে বড় পূজা তাদের দ্বারাই হয়ে থাকে এবং আগামীদিনেও তা বজায় থাকবে বলে। তাছাড়া পুজোর দিনের বিশেষ অনুষ্ঠান নিয়ে তিনি জানান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা , বাউল সংগীতের আসর ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ,যাত্রাপালা সহ মহিলাদের বিনোদনমূলক মিউজিক্যাল চেয়ার , শংখধ্বনি প্রতিযোগিতা উলুধ্বনি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...