মৌমিতা শীলের মৃত্যুর সুষ্ঠু বিচার চেয়ে আত্মীয়-স্বজনের পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ২৫ই জানুয়ারি দশমীঘাটে অসুস্থ বোনের ছেলেকে দেখে বাড়ি ফেরার পথে চন্দ্রপুরে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মৌমিতা শীল, গুরুতর আহত হয়েছেন বাবা প্রদীপ শীল ও মা সুজাতা শীল। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের ও গাড়িটিকে পূর্ব থানার পুলিশ আটক করে।

আটক করার পরও দোষীদের কোন প্রকার শাস্তি হয়নি জামিনে ছাড় পেয়ে যায় অভিযুক্তরা। আর এতেই ক্ষিপ্ত হয়ে পুলিশ সদর দপ্তরের সামনে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করে মৃতের আত্মীয়রা। তাদের একটাই দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা , এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অধিকর্তার নিকটও এক ডেপুটেশন প্রদান করে মৃতার পরিবারের লোকেরা।

এদিন সংবাদ মাধ্যমের সামনে মৃতার এক নিকট আত্নীয় ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বলেন গত ২৫ই জানুয়ারি দশমীঘাটে অসুস্থ বোনের ছেলেকে দেখে বাড়ি ফিরছিলো মৌমিতা ও তার পরিবার , এরা যখন চন্দ্রপুর এই এস বি টির সামনে পৌঁছায় ঠিক তখনই উল্টো দিক থেকে একটি স্করপিও গাড়ি এসে তাদের স্কুটিতে ধাক্কা মারে এবং তখনই জায়গায় প্রাণ হারায় মৌমিতা।

এছাড়া পুলিশ তদন্তক্রমে দোষীদের আটক করলেও তাদের বিরুদ্ধে কোন প্রকার কঠোর পদক্ষেপ নেয় নি পুলিশ প্রশাসন বলে অভিযোগ করেন তিনি। তাছাড়া একজন হত্যাকারী আসামি এভাবে কিভাবে ছাড় পেয়ে যায় এ বিষয় নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ ব্যক্ত করেন মৃতার নিকট আত্মীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...