ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন নাগাধিরাজ দত্ত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন নাগাধিরাজ দত্ত। আগামী পাঁচ বছরের জন্য তিনি ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত থাকবেন। বৃহস্পতিবার ব্যাংকের আরও চারজন বোর্ড মেম্বারও নিযুক্ত হন। চেয়ারম্যান সহ নবনিযুক্ত বোর্ড মেম্বারদের পুষ্পস্তবক তুলে দিয়ে স্বাগত জানান ব্যাংকের ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন নতুন দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান নাগাধিরাজ দত্ত জানান ,রাজ্য সরকার ও শেয়ার হোল্ডাররা তার ওপর এই দায়িত্ব অর্পণ করায় তিনি কৃতজ্ঞ। ব্যাংকের শ্রী বৃদ্ধিতে তিনি আপ্রাণ প্রয়াস চালিয়ে যাবেন। ব্যাংকের স্টাফদের সাথে কথা হয়েছে বলে জানান তিনি।

তাদের প্রত্যেককে নিজেদের টার্গেট স্থির করে কাজ করার জন্য বলেন। তিনি জানান, স্টাফদের এই কাজের উপর রিপোর্ট কার্ড দেওয়া হবে। নতুন চেয়ারম্যান আরো জানান ,ব্যাংকের নন পারফর্মিং এজেন্ট কমিয়ে সেভিংস এবং কারেন্ট ডিপোজিট বৃদ্ধির প্রয়াস গ্রহণ করবেন তিনি।

 

 

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...