বিউটি পার্লারের মালিক বিউটিশিয়ানকে গ্রেপ্তারের দাবিতে ফের সরব হল এলাকাবাসী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন দিলেন রাজধানীর রাজনগর , জয়পুর এলাকার লোকজন। রাজধানীর জয়পুরের বিউটি পার্লারের মহিলা মালিককে গ্রেপ্তারের দাবিতে ফের সরব হল এলাকার একাংশ লোক। রবিবার তারা ফের পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন দেয় অভিযুক্তকে শাস্তির আওতায় আনার।

অভিযোগ রাজধানীর জয়পুর এলাকার এক মহিলা পার্লারের আড়ালে অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। সম্প্রতি রাজনগর, জয়পুর এলাকার কিছু লোকজন এনিয়ে সরব হন। তারা হানা দিয়ে মহিলার বাড়ি থেকে তিনজনকে আটকও করেছিল। পরে থানার অভিযোগ জানানো হলে অভিযুক্ত পার্লারের মালিককে থানায় আনলে পরের দিন ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও অভিযোগ অভিযুক্ত এলাকায় গিয়ে বিভিন্ন ভাবে লোকজনকে হুমকি দিচ্ছে। এনিয়ে ফের সরব হন রাজনগর এলাকার একটি সংস্থা ও জয়পুরের একাংশ লোক। রবিবার তারা ফের পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন দেন। সুরাহা নাহলে প্রয়োজনে পুলিশের মহা নির্দেশকের দ্বারস্থ হবেন বলেও হুমকি দেন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...