আসামে নিষিদ্ধ হলো গো-মাংস ভক্ষন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার আসাম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠকে সিদ্ধান্ত হয় আসামে কোথাও খাওয়া যাবে না গো মাংস, হোক অনুষ্ঠান বাড়ি কিংবা হোটেল ও রেস্তোরা। এদিকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এই ঘোষণার পরেই আসাম মন্ত্রিসভার মন্ত্রী পীযূষ গোয়েল নিজ সামাজিক মাধ্যমে বিরোধী কংগ্রেসকে একহাত নেন।
জানা গিয়েছে এই বিতর্কের সূত্রপাত সদ্য সমাপ্ত উপনির্বাচনকে কেন্দ্র করে, কেননা আসাম কংগ্রেস নেতৃত্ব রাকিবুল হোসেন অভিযোগ করেছিলেন যে মুসলিম অধ্যুষিত অঞ্চল সামাগরিতে গোমাংস বিলি করেই ভোট বৈতরণী পার করেছে বিজেপি।
তাছাড়া হেমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। এখন দেখার বিষয় আসামের শাসকদলের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের জেরে আসামের রাজনৈতিক পারদ কতটুকু গড়ায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...