বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ বন্ধের দাবিতে আগরতলায় বিক্ষোভ সভা হিন্দু সংঘর্ষ সমিতির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ সভা হিন্দু সংঘর্ষ সমিতির। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ বন্ধের দাবিতে আগরতলায় বিক্ষোভ সভা হিন্দু সংঘর্ষ সমিতির। সোমবার সংগঠনের তরফে আগরতলা সার্কিট হাউসের সামনে হয় বিক্ষোভ সভা। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরার প্রান্ত মন্ত্রী, সংগঠনের নেতৃত্ব বি কে রায় সহ অন্যান্যরা।
এদিনের সভায় বিভিন্ন জায়গা থেকে সংগঠনের কর্মী-সমর্থকরা অংশ নেন। আর এস এসের ত্রিপুরার প্রান্ত মন্ত্রীর অভিযোগ শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে সংখ্যালঘুদের মঠ- মন্দিরের উপর প্রচণ্ডভাবে আক্রমণ সংঘটিত করা হচ্ছে।সংখ্যালঘুদের উপরে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। লুটপাট চালানো হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে।
উনার অভিযোগ বাংলাদেশে সংখ্যালঘুদের আন্দোলনের মুখ চিন্ময় কৃষ্ণ দাসকে বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসিয়ে আদালতে আটক করে রাখা হয়েছে। তাই তারা এদিন আওয়াজ তুলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ বন্ধে ভারতের পররাষ্ট্র মন্ত্রক যাতে বাংলাদেশের সরকারের উপরে চাপ সৃষ্টি করে। তারা দাবি জানান চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি দেওয়ার। এদিনের কর্মসূচীতে প্রচুর নারী-পুরুষ অংশ নেয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...