শুরু হলো ৭৮তম জাতীয় সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের ডি গ্রুপের খেলা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে ৭৮ তম জাতীয় সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের ডি গ্রুপের খেলা। ডি গ্রুপে মোট চারটি দল পরস্পরের মুখোমুখি হবে। দল গুলি হল মনিপুর, মিজোরাম, সিকিম ও ত্রিপুরা। শুক্রবার সকালে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পতাকা উত্তোলন করে খেলার উদ্বোধন করেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার।

উপস্থিত ছিলেন টিএফএ-র সচিব অমিত চৌধুরী সহ অন্যান্যরা। উদ্বোধনের পর অতিথিরা উদ্বোধনি ম্যাচে অংশগ্রহণকারি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী ম্যাচে মনিপুরের মুখোমুখি হয় সিকিম। খেলায় মনিপুর ৬-১ গোলের ব্যবধানে সিকিমকে পরাজিত করে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...