টাকা নয় জায়গার পরিবর্তে জায়গা দেওয়ার দাবিতে অবরোধে সামিল হলো ক্ষতিগ্রস্তরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সরকারি ক্ষতিপূরণে সন্তুষ্ট নয়। তাই রাস্তার জন্য নিজেদের কাছ থেকে নেওয়া জমির বিনিময়ে জমি দেওয়ার দাবিতে সড়ক অবরোধ। রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকার সড়ক অবরোধে সামিল হয় ক্ষতিগ্রস্তরা। তাদের বক্তব্য তারা টাকা দিয়ে কি করবে। তাদের বর্তমানে থাকার জায়গা নেই। তাই তাদের দাবি টাকা নয় জায়গার পরিবর্তে তাদেরকে জায়গা দেওয়ার।

আগরতলা শহরকে উন্নত করার কাজ চলছে দ্রুত গতিতে। বিভিন্ন জায়গায় নির্মাণ করা হচ্ছে নতুন নতুন রাস্তা। একই সাথে সরু রাস্তা গুলিকে প্রশস্ত করার কাজ চলছে। রাজধানীর বর্ডার গোল চক্কর থেকে জয়পুর যাওয়ার রাস্তাটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয় সরকার থেকে। কিন্তু রাস্তার দুই পাশে বাড়িঘর থাকার কারনে কিছু সমস্যা দেখা দেয়।

পরবর্তী সময় সরকার থেকে জায়গা অধিগ্রহণ করা হয়। যাদের বাড়ি ঘর রাস্তার জায়গায় পড়েছে, তাদেরকে সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। তারপর সরকার থেকে নোটিস দেওয়া হয় জায়গা খালি করে দেওয়ার জন্য।

নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি করে না দেওয়ায় বৃহস্পতিবার সরকারি ভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়। রাস্তার জায়গায় থাকা বাড়ি ঘর ভেঙ্গে দেওয়া হয়। তারই প্রতিবাদে শুক্রবার বর্ডার গোল চক্কর এলাকায় সড়ক অবরোধে সামিল হয় ক্ষতিগ্রস্তরা। তাদের বক্তব্য জায়গার বদলে টাকা নয়, জায়গার বদলে তাদেরকে জায়গা যাতে দেওয়া হয়। প্রশাসন ক্ষতিগ্রস্তদের দাবির পড়ে কি পদক্ষেপ নেয়?

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...