সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য খুশির খবর, ৫ শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা রাজ্য সরকারের 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আলোর উৎসবের মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য খুশির খবর। ৫ শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা করা হয় তাদের জন্য। বুধবার মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তের কথা মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান ১ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এতে উপকৃত হবেন রাজ্য সরকারের অধীন সমস্ত শিক্ষক-কর্মচারী সহ পেনশনাররা।

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলনে জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান,রাজ্য সরকারের প্রতি বছর খরচ হবে ৫০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী চাইছেন মহার্ঘভাতা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে যে ফারাক রয়েছে সেটা কমিয়ে আনার।সম্প্রতি কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছে।

ফলে কেন্দ্রীয় সরকার বর্তমানে ডিএ দিচ্ছে ৫৩ শতাংশ। রাজ্য সরকার এদিন ৫ শতাংশ ডিএ ঘোষণা করেছে। ফলে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দাঁড়িয়েছে ৩০ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে ডিএ-র ফারাক রয়েছে ২৩ শতাংশ। রাজ্য সরকারের লক্ষ্য আগামী দিনে এই ফারাক আরও কমিয়ে আনা।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...