রাজধানীর বিভিন্ন এলাকার জলাশয়-পুকুরগুলি সাজিয়ে তুলছে পুর নিগম

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর বিভিন্ন এলাকার জলাশয়-পুকুরগুলি সাজিয়ে তুলছে পুর নিগম। এমনই একটি জলাশয় হল রাজধানীর জয়নগরস্থিত যুব সমাজ ক্লাব সংলগ্ন পুকুরটি। নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার পুকুরটি পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

সাথে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। পুর নিগমের মেয়র পুকুরটি পরিদর্শন করে জানান দীর্ঘ বছর পুরানো এই পুকুরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে পৌর নিগমের পক্ষ থেকে।

আধুনিক ব্যবস্থার মাধ্যমে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর কাছে পুকুরটি ব্যবহারের উপযোগী করে তোলা হবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করার জন্য চেষ্টা চলছে। তার জন্য ব্যয় হবে প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...