Connect with us

Uncategorized

কেন্দ্রীয় সংশোধনাগারে মৃত্যু এক সাজাপ্রাপ্ত কয়েদির

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য।বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে মৃত্যু এক কয়েদির। মৃত কয়েদির নাম দিলিপ দেববর্মা। জানা যায় সংশোধনাগারে ফাঁসিতে আত্মহত্যা করেছে দিলিপ দেববর্মা। সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামির ফাঁসিতে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক জানান বুধবার সকালে সংশোধনাগার থেকে ফোন করে জানানো হয় দিলিপ দেববর্মা নামে এক কয়েদি ফাঁসিতে আত্মহত্যা করেছে। সাথে সাথে বিশালগড় থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম সংশোধনাগারে পাঠানো হয়।

পাশাপাশি তিনি নিজেও ঘটনাস্থলে যান। কিন্তু সংশোধনাগারে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিভাবে একজন কয়েদি ফাঁসিতে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।ঘটনায় অন্য কয়েদিদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

Continue Reading