স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৩ তম রক্তদান শিবির আয়োজন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজেদের পেশাগত দাবি নিয়েই শুধু আন্দোলন করে না, সেবা মূলক কাজও করে থাকে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মচারী- আধিকারিকরা। পূজার মুহূর্তে যাতে রাজ্যে রক্তের সংকট না হয় সেজন্য শিবির করেছে শনিবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন আগরতলা নর্থ এন্ড সাউথ রিজিয়ন এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন ত্রিপুরা।

শনিবার দুই সংগঠন যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করেছে। আগরতলা প্রেস ক্লাবে হয় এই রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন ত্রিপুরা শাখার সম্পাদক সঞ্জয় দত্ত। তিনি জানান প্রতিবছর দুর্গাপূজার আগে সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এবছর সংগঠন ১৩ তম রক্তদান শিবির আয়োজন করে। এই শিবিরের মূল উদ্দেশ্য হলো দুর্গাপূজার সময় রক্তের যে ঘাটতি দেখা দেয় সেটা যেন কিছুটা নিরসন করা যায়। প্রতিবছর প্রায় পঞ্চাশ থেকে ৬০ জন রক্ত দিয়ে মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে সংগঠনের পক্ষ থেকে এগিয়ে আসে। রক্তদান শিবির ঘিরে ব্যাঙ্কের কর্মচারীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...