সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরব YTF

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পার্শ্বব্রতী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলছে বলে অভিযোগ। এসব আক্রমণ বন্ধের দাবিতে পথে নামলো ইয়ুথ ত্রিপুরা ফেডারেশন। শনিবার সংগঠনের তরফে স্মারকলিপি দেওয়া হয় আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরব ইয়ুথ ত্রিপুরা ফেডারেশন।

শনিবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সহকারী হাই কমিশনারের নিকট ডেপুটেশান দেয় সংগঠন। এদিন ইয়ুথ ত্রিপুরা ফেডারেশনের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় প্ল্যাকার্ড নিয়ে সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে।

পরে সেখান থেকে এক প্রতিনিধি দল হাতে দেখা করে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে গিয়ে সহকারী হাই কমিশনারের সঙ্গে। কর্মসূচী থেকে তারা দাবি জানায় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করার। সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিরাপত্তা নিশ্চিত করে। ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের সময় বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল ভারত।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...