তিপ্রা মথা ধর্মের নামে রাজনীতি করে না, মহিলাদের সুরক্ষার পাশাপাশি অধিকারও দেয় তিপ্রা মথা : প্রদ্যুৎ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে তিপ্রা মথার জয়ী মহিলা জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া বুধবার। এদিন চন্দ্র মহলে হয় সংবর্ধনা অনুষ্ঠান। তুইপ্রা ওমেন্স ফেডারেশনের তরফে সংবর্ধনা দেওয়া হয় পঞ্চায়েতের মহিলা জনপ্রতিনিধিদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ, মন্ত্রী বৃষকেতু দেববর্মা, তুইপ্রা ওমেন্স ফেডারেশনের নেত্রী মনিহার দেববর্মা সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রদ্যোত কিশোর দেববর্মণ মহিলা জন প্রতিনিধিদের সংবর্ধিত করেন। পরে আলোচনা করতে গিয়ে তিপ্রা মথার প্রধান বলেন, তিপ্রা মথা ধর্মের নামে রাজনীতি করে না। সুরক্ষার পাশাপাশি অধিকারও দেয় তিপ্রা মথা। তিনি দাবি করেন রাজনীতিতে এসেছেন টাকা রোজগারের জন্য নয়। জন প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে গ্রামের সকলের জন্য কাজ করার। জন প্রতিনিধি হওয়ার পরে মানুষের মধ্যে রাজনীতির রঙ দেখবেন না। সকলে রাজ্যের মানুষ।

তিনি বলেন, জন প্রতিনিধিদের দায়িত্ব হবে এলাকায়- গ্রামে সকলকে নিয়ে এক সঙ্গে কাজ করা। গ্রামের উন্নয়ন নাহলে শহরের উন্নয়ন হবে না। শহরের উন্নয়ন নাহলে রাজ্য এগিয়ে যাবে না। গ্রাম থেকেই কাজ শুরু করতে হবে। তিপ্রা মথার প্রধান আরও বলেন, মহিলাদের এগিয়ে নিয়ে না গেলে সমাজ পেছনেই থাকবে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...