রাজধানীর বাজারগুলিতে রকমারি রাখি নিয়ে বসেছেন দোকানীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাখী বন্ধন হল সম্প্রীতির উৎসব। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপণ করা হয়। প্রতিবছর মহা সমারোহে রাখী বন্ধন উৎসব পালন করা হয় রাজ্যেও। এবছর ১৯ আগস্ট রাখী পূর্ণিমা মানে রাখী বন্ধন উৎসব। মাঝে আর এক সপ্তাহ। তবে ইতি মধ্যে দোকানে দোকানে রাখী সমাহার। দোকানীরা রকমারি রাখী সাজিয়ে বসেছেন। রাজধানীর বাজারগুলিতে রকমারি রাখি নিয়ে বসেছেন দোকানীরা।

চাহিদাও ভালো রয়েছে বলে জানান এক বিক্রেতা। ধর্ম- বরণ নির্বিশেষে এই রাখী বন্ধন উৎসব উদযাপন করা হয়। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে থাকে। বোনেরা ভাইদের হাতে রাখী পরিয়ে দেন। বিভিন্ন স্বেচ্ছাসেবি সংস্থা- সংগঠনও রাখী বন্ধন উৎসব পালন করে থাকে।

এই রাখী ভাইদের প্রতি বোনদের ভালবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং বোনকে আজীবন রক্ষা করার ভাইদের শপথের প্রতীক।এই রীতি বহুকাল ধরেই চলে আসছে। এই রাখী বন্ধন উৎসব সম্প্রীতির বার্তা বহন করে। বোনদের রক্ষা করার দায়িত্ব যেমন ভাইদের আছে তেমনি ভাইদের রক্ষা করার জন্য বোনরা ভগবানের কাছে প্রার্থনা করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...