চন্দ্ৰয়ান-৩ ও জি-২০ গ্লোবাল সামিটের অসাধারণ সাফল্যে রাজ্য বিধানসভার অভিনন্দন

Date:

 

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চন্দ্রয়ান-৩ এর চন্দ্রপৃষ্ঠে সফল ও মসৃণভাবে অবতরণ এবং এই অভিযানের সফল কর্মসম্পাদনের জন্য রাজ্য বিধানসভার পক্ষ থেকে আজ ইসরোর বৈজ্ঞানিক সহ এই অভিযানের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একইসঙ্গে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ গ্লোবাল সামিটের অসাধারণ সাফল্যের জন্য বিধানসভার পক্ষ থেকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি এই সামিটে অংশগ্রহনকারী বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক এবং প্রতিনিধিদেরও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। এই সম্মেলনকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রশংসা করা হয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অভিনন্দন বার্তা দুটি পড়ে শোনান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...