বিরোধী দলগুলোকে দাবিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে শাসক দল : আশীষ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সংবাদ মাধ্যমকে জানান রাজ্যের বর্তমান শাসক দল বিরোধী দলগুলোকে দাবিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে , এর থেকে উরত্তরণের জন্য প্রদেশ কংগ্রেস মনে করছে জনমত তৈরী করা দরকার। যেটা করতে সোশ্যাল মিডিয়ার অবদান দরকার কেননা দেখা গিয়েছে যখনই সোশ্যাল মিডিয়া সক্রিয় থাকে তখন দলের কর্মসূচি থেকে শুরু করে অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো ব্যাপকভাবে প্রচার পায়।তাছাড়া দোরগোড়ায় রয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে সোশ্যাল মিডিয়া নিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান তিনি।এদিনের কর্মশালায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...