উদয়পুরে এক যুবকের মৃত দেহ উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  সোমবার সকালে উদয়পুর রাধাকিশোরপুর থানা অন্তর গত মহারানী আউট পোস্টে খবর আসে মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন কেনেলের পারে এক যুবকের মূত দেহ পড়ে রয়েছে।খবর পেয়ে মহারানী আউট পোস্ট থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে এলাকার লোকজন যুবকটি কে চিনতে পারে নি। পরবর্তী সময়ে পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে কিল্লা থানাধীন ডাকমুড়া এলাকার মূত মলিন্দ্র জমাতিয়ার‌ ২২ বছরের ছেলে মত সিং জমাতিয়া ওরফে চিকন।পুলিশ জানিয়েছে গতকাল বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে যায় নি। পুলিশ তদন্ত শুরু করেছে।ময়না তদন্তের পর মূতের আসল রহস্য জানা যাবে বলে জানান। বর্তমানে মূতদেহ মহারানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।মত সিং জমাতিয়ার মূত্যুর খবরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...