চাঁদার জুলুমবাজিতে রাস্তা অবরোধে গাড়ি চালকরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চাঁদার জুলুমবাজি নিয়ে কৈলাসহর পদ্মের পাড় এলাকায় পথ অবরোধ করেছে যানবাহন চালকরা। সংবাদে প্রকাশ কমলপুর এবং উত্তর জেলার কদমতলা এলাকায় দুর্গা পূজার চাঁদা নিয়ে গাড়ির চালকদের সাথে দুর্ব্যবহার করে একটি গাড়ি ভাঙচুর করেছে । অভিযোগ প্রত্যেক গাড়ির চালকের কাছে পাঁচ হাজার টাকা করে চাঁদা দিতে হবে বলেও কদমতলা এবং কমলপুর এলাকায় একাধিক ক্লাবের সদস্যরা দাবি করেছে । তার একটা বিহিত ব্যবস্থা করার জন্য সমস্ত যানবাহন চালকরা একত্রিত হয়ে বুধবার সকালে কৈলাশহর পদ্মের পাড় এলাকায় পথ অবরোধে বসেছে । এদিকে রাস্তা অবরোধের কারণে দুপাশে আটকে পড়েছে বহু যানবাহন ও সাধারণ পথচারীর । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী । দীর্ঘ সময় গাড়ির চালকদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে অবরোধ মুক্ত করা হয়েছে রাস্তাটি।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...