অর্থ দপ্তরের উদ্যোগে উদযাপিত হল ন্যাশনাল পেনশন সিস্টেম দিবস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অর্থ দপ্তরের উদ্যোগে উদযাপিত হল ন্যাশনাল পেনশন সিস্টেম দিবস অর্থাৎ NPS দিবস। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অপূর্ব রায়, অতিরিক্ত সচিব অকিঞ্চন সরকার, এনপিএস এর রাজ্য নোডাল অফিসার বি ডার্লংসহ অন্যান্যরা। অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় তার বক্তব্যে এই প্রকল্পের সুফলগুলি তুলে ধরেন। তিনি বলেন, এটা অত্যন্ত নিরাপদ প্রকল্প। পাশাপাশি এই প্রকল্পের বৈশিস্ট্য গুলি তুলে ধরে এর বিভিন্ন দিক এদিন তিনি তার বক্তব্যে তুলে ধরেন। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছিল ন্যাশনাল পেনশন সিস্টেম প্রকল্প । মূলত সরকারি কর্মীদের জন্যই এই প্রকল্প চালু করা হলেও পড়ে তা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও চালু করা হয়। এমন কি যে কোন ভারতীয় নাগরিক ১৮ থেকে ৭০ বছরের মধ্যে এর সাথে যুক্ত হতে পারেন বলে এদিন বক্তাদের আলোচনায় উঠে আসে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...