Connect with us

Uncategorized

বক্সনগরে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে বিজেপি

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে নজির সৃষ্টি করে সংখ্যালঘু অধ্যুষিত বক্সনগর কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেন বিপুল ভোটে জয়লাভ করে। মঙ্গলবার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করার পর বুধবার বক্সনগর কেন্দ্রে অনুষ্ঠিত হয় বিজয় মিছিল। মিছিলে বিধায়ক তফাজ্জল হোসেন জরুরী বৈঠক থাকায় অংশগ্রহণ না করলেও উল্লাসে মেতে উঠে কর্মী সমর্থকরা। তবে বিজয় মিছিলে অংশগ্রহণ করতে আগরতলা থেকে ছুটে এসেছে পুর নিগমের মেয়র দীপক মজুমদার যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ১ নং শক্তি কেন্দ্রের ইনচার্জ হিসেবে। তিনিও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপির জয়ে আনন্দে মেতে ওঠেন।