অনুষ্ঠিত হলো কাঠামো পুজো, এই পূজার মধ্য দিয়ে দুর্গা বাড়িতে শুরু প্রতিমা তৈরীর কাজ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আকাশে ভেজা তুলোর মতো মেঘ মাঠে মাঠে কাশ ফুলের বন বাঙ্গালীর ঘরের মেয়ে উমার আগমনী বার্তা দিচ্ছে। তাইতো পাড়ার সার্বজনীন পুজো থেকে পুরনো জমিদার বাড়ির পুজো নিয়ে সর্বত্র যেন এখন সাজো সাজো রব। বিশেষ করে বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের ব্যস্ততা যেন এখন চরমে। তবে রাজ্যের ঐতিহ্যবাহী দূর্গা পূজা হল রাজধানী আগরতলার দুর্গা বাড়ির দুর্গাপুজো। প্রতিবছরই সরকারি উদ্যোগে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে দুর্গা বাড়িতে পুজিত হন দেবী দুর্গা। এবারও তার ব্যতিক্রম হবে না। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতেই শুরু হয়ে গেল ঐতিহ্যবাহী দূর্গা পূজার প্রস্তুতি। তিথি মেনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো কাঠামো পুজো। মূলত এই বিশেষ পূজার মধ্য দিয়ে দুর্গা বাড়িতে শুরু হয়ে গেল প্রতিমা তৈরীর কাজ। প্রতিবছরের মতো এবারও অত্যন্ত নিষ্ঠার সাথে এদিন অনুষ্ঠিত হলো এই কাঠাম খিলি। আর এই কাঠামো পুজোকে ঘিরে পুণ্যার্থীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...