দেড় লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি – প্রায় দেড় লক্ষ টাকার ফেনসিডিল আটক করেছে বিলোনিয়া থানার পুলিশ। রুটিন চেকিংয়ে একটি গাড়িকে সিগনাল দিলে গাড়িটি পুলিশকে পাশ কাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ দ্রুত গাড়িটির পিছনে ধাওয়া করে ঋষ্যমুখ ব্লকের গজারিয়া দেবীপুর এলাকায় গিয়ে গাড়িটিকে আটক করে। তবে পুলিশ গাড়ির চালককে আটক করতে ব্যর্থ হয়েছে। কেননা পুলিশের ধাওয়া খেয়ে গাড়ির চালক গজারিয়া দেবীপুর এলাকায় যাওয়ার পর রাস্তার সাইডে গাড়িটিকে থামিয়ে পালিয়ে যায়। তিনটি কার্টুনে মোট ২৩৫ বোতল ফেনসিডিল ছিলম। বিলোনিয়া থানার পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে আসে। তবে মূল আসামিকে ধরতে পুলিশ জোর তদন্ত শুরু করেছে বলে জানা যায়।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...