সেবা সুশাসন গরিব কল্যাণে সিবিসির প্রদর্শনী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস কৈলাশহরের উদ্যোগে ঊনকোটি জেলার চিনি বাগানস্থিত ককবরক স্কুলে ২৫ জুলাই আয়োজিত হয়েছে এক প্রদর্শনী। ভারত সরকারের নয় বছর পূর্তিতে সেবা সুশাসন ও গরিব কল্যাণে উন্নয়নমূলক কর্মসূচির প্রদর্শনীতে এলাকার জনগণের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জোসেফ ডারলং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল রোয়া ডারলং, গঙ্গা দেববর্মা, সাংবাদিক তপন কুমার দাস। এদিন অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন সিবিসি ফিল্ড অফিস কৈলাশহর ইনচার্জ এইচ কে চ্যাং। এদিকে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সংগীত নাটক বিভাগের অনুমোদিত গোমতী জেলার অমরপুর মহকুমার নৃত্য ঝংকার সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় সেবা সুশাসন ও গরিব কল্যাণের উপর সংগীত নাটক ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে দর্শকদের নজর কেড়েছে নৃত্য ঝংকার আয়োজিত নাটকটি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...