প্রচুর পরিমাণ ফেনসিডিল উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উদ্ধার প্রচুর পরিমাণে নেশা সামগ্রী। ঘটনা উত্তম বক্ত চৌমুহনী জাতীয় সড়কে। সংবাদে প্রকাশ রবিবার রাত্রি আনুমানিক সাড়ে আটটা নাগাদ আমতলী থানা এবং শ্রীনগর থানায় খবর আসে একটি ম্যাক্স গাড়ি দিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রীপাচার হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমতলী থানা এবং শ্রীনগর থানার পুলিশ মলয়নগর নাকা পয়েন্টে চেকিংয়ে বসে পড়েছে।এদিকে পুলিশ দেখেই গাড়িটি দ্রুত গতিতে ছুটে সোনামুরার উদ্দেশ্যে। পুলিশ গাড়িটির পেছনে ধাওয়া করে। অপরদিকে ফেন্সিডিল ভর্তি গাড়িটি বিশালগড় থানাধীন উত্তম বক্ত চৌমুহনী যাওয়া মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরবর্তী সময়ে পুলিশ গাড়িটিতে তল্লাশি করে প্রচুর পরিমাণে ফেনসিডিল উদ্ধার করে। তবে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...