দুস্থ মেধাবীদের হাতে পাঠ্যপুস্তক দিল মন্দির কর্তৃপক্ষ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যারা সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে অথচ পড়াশোনায় তারা অত্যন্ত মেধাবী ও উৎসাহী তাদেরকে সাহায্য করাটা সমাজের প্রত্যেকের প্রয়োজন। তাদেরকে সাহায্য করলেই ভবিষ্যৎ প্রজন্ম আরও অনেক দূর এগিয়ে যাবে। সোমবার রাজধানীর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে কথাগুলি বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রসঙ্গত যেদিন আশ্রমের পক্ষ থেকে একাদশ শ্রেণীতে পাঠরত আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে ৭৩ জনের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...