মহাত্মা গান্ধী প্লে সেন্টারের কৃতি সংবর্ধনা কর্মসূচি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর আগরতলা কলেজ টিলা স্থিত মহাত্মা গান্ধী প্লে সেন্টার প্রতিনিয়তই সংঘটিত করে চলেছে নানা সমাজসেবামূলক কর্মসূচি। বছর ব্যাপী গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে এবার ক্লাব কর্মকর্তারা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের প্রদান করল সংবর্ধনা। একই সাথে এলাকার দুস্থ মানুষদের স্বার্থে আয়োজন করা হয় এক স্বাস্থ্য শিবির। রবিবার ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এই সংবর্ধনা জ্ঞাপন ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য। স্বাস্থ্য শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উপস্থিত থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। এধরনের কর্মসূচি আয়োজন করার জন্য ক্লাব কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আগামীদিনেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান সমাজসেবী রাজিব ভট্টাচার্য।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...