ধৃত চার চোর পুলিশের জালে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার সন্ধ্যায় দশমীঘাট থেকে বটতলার এলাকায় বাইক চুরি করে নিয়ে যাওয়ার সময় জনগণের তৎপরতায় একটি এচিভার মোটর বাইক যার নম্বর TR01Y 5768(Achiever) উদ্ধার করা হয় এবং তেলকাজলা, মেলাঘরের সুভাষ রুদ্রপল এবং ক্যাম্পের বাজারের আকাশ রায় নামে দুই বাইক চোরকে আটক করা হয়। দুই চোরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পশ্চিম আগরতলা থানা মামলা নেয়, যার কেস নাম্বার, 2023WAG1 u/s 382D।অপরদিকে আরেকটি চুরির ঘটনায় নির্ভরযোগ্য সূত্রের গোপন তথ্যের ভিত্তিতে সিধাই পিএসের অধীনে হেজামারা থেকে ল্যাপটপ ব্যাগ ও তার আনুষাঙ্গিক সহ একটি চুরি করা ল্যাপটপ উদ্ধার করা হয়। তেলিয়ামুড়ার তমাকারির অমৃত দেববর্মা অ্যাডভাইজার চৌমুহনীর এক আইনজীবীর বাড়ি থেকে ল্যাপটপটি চুরি করে হেজামারা বাজারের বিজয়নগরের রাকেশ দেবনাথের কাছে কাছে বিক্রি করে। পশ্চিম থানার পুলিশ PS মামলা নং 100/2023 u/s 457/380 IPC এই ধারায় মামলা নিয়ে দুজনকে আটক । চারজনকে সোমবার কোর্টে তোলা হবে বলে জানান পুলিশ।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...