বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন স্পিকার,

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ শুক্রবার সাত সকালে শক্তিবৃদ্ধি হল বিজেপির (BJP)। এদিন পাঞ্জাব বিধানসভার প্রাক্তন স্পিকার চরণজিত্‍ সিং আটওয়াল দিল্লিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) উপস্থিতিতে দলে যোগ দিয়েছেন। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।এদিকে চরণজিত্‍ সিং-এর ছেলে ইন্দ্র ইকবাল সিং আটওয়াল জলন্ধর লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত মাসে ৮৬ বছর বয়সী চরণজিত্‍ সিং আটওয়াল শিরোমণি অকালি দলের (এসএডি) প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেন। উল্লেখ্য, চরণজিত্‍ সিং আটওয়াল ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লোকসভার ডেপুটি স্পিকার এবং দু’বার পাঞ্জাব বিধানসভার স্পিকার ছিলেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...