বোমা ফেটে গুরুতর আহত ২ নাবালক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বোমা ফেটে গুরুতর আহত ২ নাবালক। ঘটনা শুক্রবার দুপুর নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার এলাকার দুটি ছেলে ওই স্থানে যায় এবং দেখতে পায় গোলাকার কিছু একটা পড়ে আছে। ওরা সেটাকে খেলার কোনো জিনিস ভেবে হাত লাগাতেই কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘটে বিস্ফোরণ। বোমার শব্দ পেয়ে এবং আঘাতপ্রাপ্ত দুই ছেলের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে তাদের পরিবার সহ এলাকার লোকজন। সঙ্গে সঙ্গে গুরুতর আহত দুই বালককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যায় সদর এসডিপিও আশিষ দাসগুপ্তা সহ বিশাল পুলিশ বাহিনী। তল্লাশি চালিয় বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এখনো তল্লাশি জারি রয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...