২৪ শে বিধানসভা অধিবেশন শপথ নিলেন প্রোটেম স্পিকার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রোটেম স্পীকার হিসেবে শপথ গ্রহণ করলেন পানি সাগরের বিধায়ক বিনয় ভুষণ দাস।রাজভবনে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্য দেও নারায়ণ আর্য। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। রাজ্যের দ্বাদশ মন্ত্রিসভার প্রোটেম স্পিকার হিসেবে বাংলায় শপথ গ্রহণ করলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস। রাজভবনে রাজ্য পুলিশের গার্ড অফ অনারের পর রাজ্যপাল সত্য দেও নারায়ন আর্য বিনয় ভুষণ দাসকে শপথ বাক্য পাঠ করান। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। মুখ্যমন্ত্রী বলেন বিধানসভার বাকি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যেই এদিন প্রোটেম স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেন পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস বলেন, যতদিন না পর্যন্ত বিধানসভার স্পিকার নির্বাচন করা না হয়, ততদিন পর্যন্ত তিনি নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করে যাবেন।প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস জানান, আগামী ২৪ তারিখ থেকে শুরু হবে দ্বাদশ বিধানসভার প্রথম অধিবেশন। আপাতত ২৪,২৭ ও ২৮ তারিখ পর্যন্ত তিন দিনের বিধানসভা অধিবেশন হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রণজিৎ সিংহ রায়, রতন লাল নাথ , সান্তনা চাকমা ,শুক্লা চরণ নোয়াতিয়া সহ অন্যান্য সদস্যরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...