আগরতলা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার আগরতলা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকারের নেতৃত্বে কার্যকরী কমিটির সবাই সকাল ১১ টায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সম্পাদক রমাকান্ত দে। আলোচনায় মুখ্যমন্ত্রী আগরতলা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন ও আগরতলা প্রেস ক্লাব বিল্ডিংএর চার তলা ব্যবহারের সুবিধার জন্য লিফটের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। তাছাড়া আগরতলা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটি আজ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথেও সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। আলোচনায় মেয়র আগরতলা প্রেস ক্লাবের দীর্ঘদিন ধরে আটকে থাকা ড্রেইনের কাজটি দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...