চিনের প্রধানমন্ত্রী পদে বসলেন লি কিয়াং

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- তৃতীয়বার ক্ষমতায় ফিরেই প্রেসিডেন্ট জিনপিং নিজের ঘনিষ্ঠ লি কিয়াংকে আনলেন প্রধানমন্ত্রী পদে। শনিবার চিনের পার্লামেন্টে ভোটাভুটিতে কার্যত একপেশেভাবেই জয় পেয়েছেন লি কিয়াং। আগামী ৫ বছর চিনের প্রধানমন্ত্রী পদে থাকবেন তিনি।এদিন পার্লামেন্টে ভোটাভুটিতে দেখা যায়, লি কিয়াংয়ের পক্ষে ভোট পড়েছে ২ হাজার ৯৩৬টি।বিপক্ষে মোটে ৩টি ভোট পড়ে। ৮ জন ভোটাভুটি থেকে বিরত ছিলেন। পূর্বসূরি লি কেকিয়াংকে সরিয়ে প্রধানমন্ত্রী পদে বসছেন তিনি। ওয়াকিবহাল মহল বলছে, তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোভিড বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করা। বেজিংয়ের আর্থিক বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী করা। যদিও ব্যবসায়ী মহল মোটেও খুশি নয় লি কিয়াংকে নিয়ে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...