আক্রান্ত এলাকা পরিদর্শনে রতন লাল নাথ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর মোহনপুর বিধানসভা কেন্দ্রের লেফুঙ্গা এলাকার বাইন্যাবাড়ি, অভিচরণ বাজার, মধু চৌধুরী পাড়া, বীরমোহন বাড়ি প্রভৃতি স্থানে একটি বিশেষ রাজনৈতিক দলের দুস্কৃতিরা নিরপরাধ জনজাতি ভাইবোনদের উপর যথেচ্ছ সন্ত্রাস সংগঠিত করে চলেছে।সোমবার সন্ত্রাসকবলিত এইসব অঞ্চল সফর করে আক্রান্ত ভাইবোনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে তাদের পাশে থাকার অঙ্গীকার গ্রহণ রতন লাল নাথ। এই সফর কালে দেবেন দেববর্মা, প্রহর দেববর্মা, ব্রিয়ান দেববর্মা, জেমসন দেববর্মা, ক্বাথার দেববর্মা, ওয়ারেঙ্গল দেববর্মা ইত্যাদি সুহৃদ স্বজনদের বসতবাড়ি, দোকানপাট, মোটরসাইকেল ইত্যাদি সম্পত্তি-র ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। ঘটনায় রতন লাল নাথ সর্বান্তকরণে এই কাপুরুষোচিত সন্ত্রাসের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...