দুর্ঘটনায় পথের বলি হলেন এক গৃহবধূ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্ঘটনায় পথের বলি হলেন এক গৃহবধূ। একই সাথে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মৃত গৃহবধূর স্বামী। অত্যন্ত হৃদয়বিদারক মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে রানিরবাজার থানাধীন ঘোড়ামারা এলাকায়। জানা যায় রবিবার স্বামীকে নিয়ে মামার বাড়ি থেকে স্কুটিতে করে আগরতলায় নিজ বাড়িতে ফিরছিলেন গৃহবধূ শিউলি দেবনাথ। এমন সময় ঘোড়ামারা এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে দ্রুতগামী একটি টিপার গাড়ির সাথে সংঘর্ষ হয় শিউলিদের স্কুটিটি। এতেই টিপার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শিউলির। খবর পেয়ে রানিরবাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে মাথা থেতলে যাওয়া গৃহবধূ শিউলির নিথর দেহ সহ গুরুতর আহত অবস্থায় স্বামীকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। মৃত গৃহবধুর স্বামী বর্তমানে আশংকা জনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই দুর্ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...