Connect with us

Uncategorized

নিজ এলাকায় সুবিশাল বাইক মিছিল সংঘটিত করলেন মোগাম্বো

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়ি বাড়ি ভোট প্রচারের পাশাপাশি চলছে এখন প্রতিটি বিধানসভা কেন্দ্রে মিটিং মিছিল। আর এই কর্মসূচিতে যেন পিছিয়ে নেই রামনগর বিধানসভা কেন্দ্রও। রামনগর কেন্দ্রে এবারো শাসক দল বিজেপির মনোনীত প্রার্থী হলেন বর্তমান বিধায়ক সুরজিৎ দত্ত। ২০১৩ বিধানসভা নির্বাচনে বামেদের কাছে পরাজিত হলেও, তা যেন ক্ষণস্থায়ী ছিল। ২০১৩ ব্যতীত টানা বেশ কয়েকবার এই রামনগর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সুরজিৎ দত্ত। শারীরিকভাবে তিনি এখন অনেকটা দুর্বল হয়ে পড়লেও, জয় ধরে রাখতে এবারও বিজেপির হাই কমান্ড এই কেন্দ্র থেকে টিকিট দিলেন সুরজিৎ দত্তকে। তাই হাই কমান্ডের আস্থা ধরে রাখতে বাড়ি বাড়ি ভোট প্রচারে নামতে না পারলেও জনসংযোগ কিন্তু অব্যাহত রেখেছেন তিনি। তা আরো একবার দেখা গেল রবিবার। এদিন সরকারি ছুটির দিন হওয়ায় কর্মী সমর্থকদের নিয়ে নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় সুবিশাল বাইক মিছিল সংঘটিত করলেন রামনগর কেন্দ্রের বিজেপি মনোনীত এই প্রার্থী। সাড়া জাগানো বাইক মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে দলের কর্মীরা আওয়াজ তুলে ফের সুরজিত দত্তকে বিপুল ভোটে জয়যুক্ত করার। এই বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়কের মূল প্রতিদ্বন্দ্বী হলেন বাম কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী মানবাধিকার কর্মী রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। প্রচারে নেমে শ্রী রায় বর্মনও ব্যাপক সাড়া পাচ্ছেন। জয় সম্পর্কের তিনিও ১০০ ভাগ আশাবাদী। এখন দেখার বিষয় এই রামনগর কেন্দ্রের ভোটাররা আগামী পাঁচ বছরের জন্য কাকে নির্বাচিত করেন। তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২রা মার্চ পর্যন্ত।