Connect with us

Uncategorized

আগরতলা কেন্দ্রকে নিজেদের অনুকূলে ছিনিয়ে আনতে পাপিয়ার হয়ে মানিকের প্রচার

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজের বিধানসভা কেন্দ্রের পাশাপাশি অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতেও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার কর্মসূচি অব্যাহত রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার সাত সকালে এমনটাই দেখা গেল ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র এলাকায়। রাজ্যের হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে অন্যতম একটি কেন্দ্র হল এই ৬ আগরতলা। এই কেন্দ্রে বিপক্ষের প্রার্থী হলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। তাই এবার আগরতলা কেন্দ্রকে নিজেদের অনুকূলে ছিনিয়ে আনতে শাসকদল বিজেপি প্রার্থী করল দলের প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তকে। নিজের মনোনয়নপত্র দাখিল করেই কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রতিদিন বাড়ি বাড়ি ভোট প্রচার কর্মসূচি অব্যাহত রাখলেন শ্রীমতি দত্ত। এবার তার হয়ে প্রচারে সামিল হলেন ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার সকালে আগরতলা বিধানসভা কেন্দ্রে ১৩ নম্বর ওয়ার্ডের ময়লাখলা এলাকায় প্রার্থী পাপিয়া দত্তকে সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন মুখ্যমন্ত্রী। এতে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর প্রদীপ চন্দসহ প্রচুর সংখ্যক দলীয় কর্মী সমর্থক। ভোটারদের কাছে গিয়ে মুখ্যমন্ত্রীসহ প্রার্থী শ্রীমতি দত্ত সরকারের উন্নয়নমূলক কাজকর্মের তথ্যসমৃদ্ধ রিপোর্ট কার্ড তুলে দিয়ে পুনরায় রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য পদ্ম চিহ্নে ভোট দেওয়ার আহবান রাখেন।