জিরানিয়ায় সিপিআইএমের মিছিল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৫৯ মাস পরে জিরানিয়ার রাস্তায় দেখা গেল লাল ঝাণ্ডার মিছিল। বামেদের সারা জাগানো মিছিলে এদিন সাহস দেখিয়েছে কর্মী সমর্থকরা। নির্বাচন ঘনিয়ে আসতেই মাথাচাড়া দিয়ে উঠছে বিরোধী দলগুলি। তবে একা লড়ার সাহস নেই কারো।চিরশত্রু কংগ্রেস সি পি আই এম ভাই ভাই মিলে মিশে বেরিয়ে পড়ছে প্রচারে। মঙ্গলবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রে বামেদের সারা জাগানো মিছিলে পা মিলিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার। এখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, গণতন্ত্র ভুলুন্ঠিত করেছে বিজেপি সরকার, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে রাজ্যে বিজেপি বিরোধী সরকার গঠন করতে হবে। এ দিনের মিছিলে পা মিলিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, সংবিধানকে ধ্বংস করে দিয়েছে বিজেপি জোট সরকার।তাদের হাত থেকে রাজ্যকে ফিরিয়ে আনতে হবে।মিছিল থেকে বামপন্থীরা বিজেপি সরকারকে হটানোর জোর আওয়াজ তুলেছে। মিছিলে পা মিলিয়েছেন এলাকার বলিষ্ঠ সিপিআইএম নেতৃবৃন্দরাও।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...