আগুনে পুড়ে মৃত্যু হল ষাট ঊর্ধ্ব- বৃদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬০ উর্ধ্ব এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু। ঘটনা কদমতলা থানা এলাকার তারকপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে। মৃত বৃদ্ধার নাম চিনুবালা দাস।কেরোসিনের বাতি থেকে আগুন লেগে পুড়ে যায় বৃদ্ধার শরীর। বিস্ময়কর ব্যাপার ঘটনায় বাড়ির অন্যান্য লোকজনরা কিছুই বুঝতে পারেনি। অনুমান করা হচ্ছে চিনুবালা দাস নামের এই মহিলা শনিবার গভীর রাতে প্রাকৃতিক কাজ সারতে কেরোসিনের বাতি জ্বালিয়ে বাইরে গেলে সেই বাতি থেকে আগুন ধরে তার শরীরে। ভোর ছয়টা নাগাদ জ্বলাপোড়া দেহ পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে এই বৃদ্ধার গায়ে আগুন লাগার পর চিৎকার কি শুনতে পায়নি বাড়ির লোকজন?এই মৃত্যু অবশ্যই রহস্যজনক। পুলিশি তদন্তে বেরিয়ে আসবে আসল তথ্য। তবে বাড়ির লোকজনদের বক্তব্য গত কয়েকদিন ধরে চিনুবালা দাসের মানসিকস্থিতি ভালো ছিলো না। কদমতলা থানার পুলিশ ময়না তদন্তের জন্য দেহ মর্গে পাঠিয়েছে। ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে এলাকায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...