সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মাণ করা দোকান দারের বিরুদ্ধে সোচ্চার হলেন বাজারের কেন্দ্রীয় কমিটির সহ অন্যান্য ব্যবসায়ীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রধান বাজার হল মহারাজগঞ্জ বাজার।আর এই বাজারের সার্বিক উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে আগরতলা পৌর নিগম।গত কিছুদিন আগেও বাজারের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালায় পৌর নিগমের টাস্ক ফোর্স। যারা অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা করছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেয় নিগম। এরপরেও ক্ষমতার জাহির দেখাতে গিয়ে কতিপয় ব্যবসায়ী সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মাণ করে দোকান ঘর। এরই প্রতিবাদে এবার সোচ্চার হলেন বাজারের কেন্দ্রীয় কমিটির সহ অন্যান্য ব্যবসায়ীরা। রবিবার সরকারি ছুটির দিন এমনটাই দেখা গেল রাজ্যের অন্যতম প্রধান বাজার মহারাজগঞ্জ বাজারে। জনৈক ব্যবসায়ী পৌর নিগমের নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাতের আঁধারে সরকারি জমি দখল করে রাস্তার পাশের দোকান ঘর নির্মাণ করে। রবিবার সকালে বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে ক্ষোভে ফেটে পড়েন বাজারের ব্যবসায়ীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...