কালো দিবস পালন তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিএবি বিলের প্রতিবাদে আন্দোলনে সামিল হতে গিয়ে রাজ্য পুলিশের বর্বরোচিত আক্রমণের ঘটনার দিনটিকে বিগত দিনের মত এবারও কালো দিবস হিসেবে পালন করলো তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন। রাজ্যের বিভিন্ন প্রান্তেই দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে সংগঠন। ২০১৯ সালের ৮ই জানুয়ারি দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও সিএবি বিলের প্রতিবাদে জিরানিয়া মাধববাড়ি এলাকায় উপজাতি ছাত্ররা প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়। আর এই বিক্ষোভ চলাকালীন সময়ে পুলিশ আচমকা আন্দোলনকারীদের উপর আক্রমণ চালায়। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। পুলিশের এই গুলি চালনার ঘটনায় গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় সেদিন। আর এরই প্রতিবাদে প্রতিবছর আট জানুয়ারি দিনটি কালো দিবস হিসাবে পালন করে আসছে স্টুডেন্টস ফেডারেশন। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে রবিবার আগরতলাতেও সংঘটিত হয় এই কর্মসূচি। টিএসএফ এর টাউন এবং কলেজ কমিটির উদ্যোগে এদিন আগরতলা উজান অভয়নগর এলাকায় সংগঠনের কর্মীরা হাতে কালো পতাকা এবং মুখে কালো ব্যাজ পড়ে দিবসটি পালন করে সংগঠনের কর্মীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...